প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
nationaldailyamaderdesh.com
nationaldailyamaderdesh.com ঢাকা মিরপুর.১০
01880008666 | nationaldailyamaderdesh@gmail.com
সারাদেশ

মোঃ আজিজুল হাকিম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রতিবেদক: জাতীয় দৈনিক আমাদের🔳দেশ প্রকাশ: Sep 23, 2026 প্রিন্ট: 08 Nov 2026, 12:16 PM
মোঃ আজিজুল হাকিম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

মোঃ আজিজুল হাকিম

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ডিলার একরামুল ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, পার্বতীপুর উপজেলার ২ নম্বর তাজনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা হয়ে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।বুধবার ডিবির একটি বিশেষ দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ডিলার একরামুলের বাড়ি ঘেরাও করেন। পরে সেখানে তল্লাশি চালিয়ে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একরামুলসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে অপরাধের গুরুত্ব বিবেচনায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের জরিমানাও করা হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পার্বতীপুরসহ আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ